নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): উপরাষ্ট্রপতি নির্বাচন কেন দরকার সেই উত্তর দিলেন উদ্ধব ঠাকরে শিবিরের সাংসদ সঞ্জয় রাউত। তাঁর কথায়, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় উপরাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার সঞ্জয় রাউত বলেছেন, দেশের সাংসদরা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন, তা সেটা লোকসভা হোক অথবা রাজ্যসভা। দেশের সংবিধান রক্ষায়, গণতন্ত্র রক্ষায়, জাতীয় স্বার্থে উপরাষ্ট্রপতি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সঞ্জয় রাউত আরও বলেছেন, আমাদের আগের উপরাষ্ট্রপতি কোথায়, আমি জানি না। যতক্ষণ না পর্যন্ত ধনখড় জনসমক্ষে উপস্থিত হচ্ছেন, ততক্ষণ আমরা প্রশ্ন জিজ্ঞাসা করব আমাদের প্রাক্তন উপরাষ্ট্রপতি কোথায়? এই কথা মাথায় রেখে দেশের সব সাংসদদের ভোট দিতে হবে। যারা গণতন্ত্রের কথা বলেন, তাকে এভাবে উধাও করা হলে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে আমি মনে করি। দেশের স্বার্থে সবাইকে ভোট দিতে হবে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
