আগরতলা, ৬ সেপ্টেম্বর (হি.স.) : ১৯ সেপ্টেম্বর ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশন শুরু হবে। বিধানসভা অধিবেশনের সময়ে ত্রিপুরা বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ত্রিপুরা বিধানসভার সচিবালয় থেকে জানানো হয়েছে, বিধানসভার সচিবালয় থেকে দেওয়া বৈধ অনুমতিপত্র ছাড়া কোন ব্যক্তি বা যানবাহণ বিধানসভা চত্বরে প্রবেশ করেতে পারবে না। বিধানসভার সদস্য, সংবাদমাধ্যমের প্রতিনিধিগণ এবং বিধানসভার কর্মচারিদের বিধানসভা চত্বরে প্রবেশের সময় বিধানসভা ভবনের গেটগুলিতে থাকা নিরাপত্তা কর্মীগণ দেখতে চাইলে তাদের পরিচয়পত্র, বৈধ অনুমতিপত্র দেখাতে হবে। কোন দর্শনার্থী, সরকারি কর্মচারি সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং বিধানসভার কর্মী ব্যাগ/আপত্তিকর জিনিসপত্র নিয়ে অধিবেশন কক্ষে প্রবেশ করতে পারবেননা। বিধানসভার অধিবেশন কক্ষে মোবাইফোন ব্যবহার করা যাবে না।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das
