নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): এবারের বর্ষায় প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশের বিভিন্ন রাজ্য। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাবে চিন্তাজনক পরিস্থিতি। এমতাবস্থায় বন্যা কবলিত রাজ্য গুলিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
শনিবার সরকারি সূত্রে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীর, পঞ্জাব এবং হিমাচল প্রদেশ-সহ উত্তর ভারতের বেশ কয়েকটি অংশ অবিরাম বর্ষণ, ভূমিধস এবং হড়পা বানের জেরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি পর্যালোচনা করতে বন্যা কবলিত রাজ্যগুলিতে যাবেন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
