নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): ফের বোমাতঙ্ক দিল্লির স্কুলে। সোমবার সকালে দিল্লির ডিপিএস দ্বারকা স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ভয়ের আবহে শিক্ষার্থীদের স্কুল প্রাঙ্গণ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। স্কুলে পৌঁছেছে পুলিশ, বম্ব ডিসপোজাল স্কোয়াড ও দমকল বাহিনী। তল্লাশিতে এখনও কিছুই পাওয়া যায়নি।
দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস) দ্বারকা সোমবার সকালে সাতটা নাগাদ বোমা হামলার হুমকির ফোন পেয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ স্কুল প্রাঙ্গণ খালি করে দিয়েছে। তল্লাশির জন্য ঘটনাস্থলে পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
