নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): মৃত্যুবার্ষিকীতে মিসাইল ম্যান তথা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এ পি জে আব্দুল কালামকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী রবিবার সকালে টুইট করে জানান, মৃত্যুবার্ষিকীতে, আমাদের প্রিয় প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এ পি জে আব্দুল কালামের প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাঁকে একজন অনুপ্রেরণাদায়ক দূরদর্শী, অসামান্য বিজ্ঞানী, পরামর্শদাতা এবং একজন মহান দেশপ্রেমিক হিসেবে স্মরণ করা হয়। আমাদের দেশের প্রতি তাঁর নিষ্ঠা ছিল অনুকরণীয়। তাঁর চিন্তাভাবনা ভারতের যুবসমাজকে একটি উন্নত ও শক্তিশালী ভারত গঠনে অবদান রাখতে অনুপ্রাণিত করে।
২৭ জুলাই ২০১৫। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের এক অনুষ্ঠানে যোগ দিতে শিলং-এ গিয়েছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম। ওই দিন সন্ধে সাড়ে ছ’টা নাগাদ বক্তৃতা দিতে দিতেই মঞ্চে লুটিয়ে পড়েন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কিছু ক্ষণের মধ্যেই মৃত্যু হয় ভারতের মিসাইল ম্যানের।
—————
হিন্দুস্থান সমাচার / রাকেশ
