শিলিগুড়ি, ২৫ জুলাই (হি.স.) : শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকায় দেশি পিস্তল সহ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম দীপরাজ সিং (২৮)। সে আপার ভানু নগরের বাসিন্দা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে ভক্তিনগর থানার পুলিশ টহল দেওয়ার সময় সিটি প্লাজা এলাকায় সন্দেহজনক অবস্থায় এক যুবককে ঘোরাফেরা করতে দেখে। যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে একটি দেশি পিস্তল এবং একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এরপর পুলিশ অস্ত্র আইনে মামলা দায়ের করে যুবককে গ্রেফতার করে। ভক্তিনগর থানার পুলিশ পরবর্তী পদক্ষেপ নিতে শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি
