কলকাতা, ১৪ জুলাই (হি.স.) : “একসময় সারা ভারত জুড়ে বাঙালি ডাক্তারদের খুব সম্মান করা হত”। এই মন্তব্য এবং সোমবার বহুল প্রচারিত একটি বাংলা দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের উল্লেখ করে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় প্রশ্ন তুললেন, “এরপর কি তারা আর থাকবে?”
তিনি এক্সবার্তায় লিখেছেন,“রাজ্যের শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠান কলকাতা মেডিকেল কলেজে, একজন শিক্ষককে তাঁর সহকর্মী হুমকি দিচ্ছেন যে, যদি তিনি তৃণমূলের একজন ছাত্রীর নম্বর না বাড়ান তাহলে তাঁর মেয়েকে শেষ করে ফেলা হবে।
চিকিৎসা প্রতিষ্ঠানের শিক্ষকরা রাস্তার গুন্ডার ভাষায় হুমকি দিয়ে তৃণমূল দলীয় স্বার্থকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবার ভারতের বাকি অংশ, প্রশ্নটিতে ফিরে যান এবং এর উত্তর দেওয়ার চেষ্টা করুন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের এক্স হ্যান্ডলের সঙ্গে তথাগতবাবু এই বার্তা যুক্ত করেছেন।”
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
