ডোডা, ২৬ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার চেনাব নদীতে হঠাৎ বন্যার কারণে জলস্তর দ্রুত বাড়ছে। পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসন কড়া নির্দেশিকা জারি করেছে, যাতে কেউ নদী বা জলাশয়ের ধারে না যায়।
বৃহস্পতিবার জেলা শাসক হরবিন্দর সিং বলেন, নদীর আশপাশে যাওয়া ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গ্রীষ্মকাল হওয়ায় অনেকেই অ্যাডভেঞ্চারের নামে নদীতে নামে, যা বিপজ্জনক। নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। অভিভাবকদের উদ্দেশে কড়া বার্তা দেওয়া হয়েছে। বাচ্চারা ধরা পড়লে, তাদের অভিভাবকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, এখনও নদীর জলস্তর বিপদসীমা ছাড়ায়নি। তবে ড্যাম থেকে জল ছাড়লে আর ২-৩ মিটার পর্যন্ত বাড়তে পারে জানিয়েছেন। প্রশাসনের তরফে স্থানীয়দের সতর্ক থাকতে জানানো হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
