দেহরাদূন, ২২ জুন (হি.স.) : উত্তরাখণ্ডে দেহরাদূনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারান ৪ জন। ঘটনাটি ঘটেছে, রবিবার সকালে ক্লেমেন্টাউন থানার অন্তর্গত আশারোড়ির কাছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে উত্তর প্রদেশের সাহারানপুর থেকে দেহরাদূনে আসার পথে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনা ঘটে। গাড়িতে থাকা ৫ জন যাত্রী গুরুতর জখম হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। একজন চিকিৎসাধীন।
এক পুলিশ আধিকারিক জানান, মৃতরা হলেন অঙ্কুশ, পারস, নবীন ও অঙ্কিত। মৃতরা সকলেই হরিয়ানার বাসিন্দা। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
