• English
  • Hindi
  • Punjabi
  • Marathi
  • German
  • Gujarati
  • Urdu
  • Telugu
  • Bengali
  • Kannada
  • Odia
  • Assamese
  • Nepali
  • Spanish
  • French
  • Japanese
  • Arabic
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
Notification
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Noida
  • Breaking
  • National
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
CliQ INDIA Sites > CliQ INDIA Bengali > National > সংশোধন (ডেটলাইন)…‘দিদি, আপনাকে স্মরণ করিয়ে দেই — অসমের জনতা নিজেদের মানুষ নয়, ওপার থেকে মুসলিমদের অনিয়ন্ত্রিত অনুপ্রবেশের বিরুদ্ধে’, মমতাকে জবাব হিমন্তবিশ্বের
National

সংশোধন (ডেটলাইন)…‘দিদি, আপনাকে স্মরণ করিয়ে দেই — অসমের জনতা নিজেদের মানুষ নয়, ওপার থেকে মুসলিমদের অনিয়ন্ত্রিত অনুপ্রবেশের বিরুদ্ধে’, মমতাকে জবাব হিমন্তবিশ্বের

CliQ INDIA
Last updated: July 20, 2025 7:42 am
CliQ INDIA
Share
4 Min Read
SHARE

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবৈধ দখলকে উৎসাহিত করে বাংলার ভবিষ্যতের সাথে আপস করার অভিযোগ

গুয়াহাটি, ১৯ জুলাই (হি.স.) : ‘দিদি, আপনাকে স্মরণ করিয়ে দেই, অসমের জনতা নিজেদের মানুষের বিরুদ্ধে লড়াই করছে না…সীমান্তের ওপার থেকে মুসলিমদের অনিয়ন্ত্রিত অনুপ্রবেশের বিরুদ্ধে…’। এক্স হ্যান্ডলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘অসম বিজেপির ভাষাগত রাজনীতি’র সমালোচনার মাত্ৰ ২৩ মিনিটের মাথায় অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা তাঁর অফিশিয়াল এক্স-এ এভাবেই তীব্র জবাবি প্রতিক্রিয়া পোস্ট করেছেন।

আজ শনিবার দুপুর ১২:৩২ মিনিটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডলে ‘অসম বিজেপি ভাষাগত রাজনীতি’ করছে বলে অভিযোগ করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘দেশের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা বাংলা, অসমেরও দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা বাংলা। সব ভাষা ও ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে চাওয়া নাগরিকদের, তাঁদের নিজস্ব মাতৃভাষাকে সমুন্নত রাখার জন্য নির্যাতনের হুমকি প্রদান বৈষম্যমূলক এবং অসাংবিধানিক। অসমে বিজেপির এই বিভাজনমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা অতিক্রম করেছে। অসমের মানুষ এর বিরুদ্ধে লড়াই করবে। আমি প্রতিটি নির্ভীক নাগরিকের পাশে আছি যাঁরা তাঁদের ভাষা ও পরিচয়ের মর্যাদা এবং গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করছে।’

মমতার এই পোস্টের কিছুক্ষণ পর মাত্ৰ ২৩ মিনিটের মাথায় বেলা ১২:৫৫ মিনিটে অসমের মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা তাঁর তীব্র প্রতিক্রিয়া সংবলিত জবাব দিয়েছেন। জবাবি প্ৰতিক্ৰিয়ায় হিমন্তবিশ্ব শুরু করেছেন, ‘দিদি, আপনাকে স্মরণ করিয়ে দেই, অসমের জনতা নিজেদের মানুষের বিরুদ্ধে লড়াই করছে না…’।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কেবল ক্ষমতায় থাকার জন্য বাংলার ভবিষ্যৎ এবং জাতীয় অখণ্ডতার সাথে আপস করার অভিযোগ করে ‘অনিয়ন্ত্রিত মুসলিম অনুপ্রবেশ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ড. শৰ্মা।

অসমের মুখ্যমন্ত্ৰী স্পষ্ট করে বলেন, তাঁর সরকার যে পদক্ষেপ নিয়েছে তার লক্ষ্য সীমান্তের ওপার থেকে চলমান অনিয়ন্ত্রিত মুসলিম অনুপ্রবেশ প্রতিরোধ করা। এই পদক্ষেপকে জনসংখ্যার পরিবর্তন রোধের প্রচেষ্টা বলে অভিহিত করে ড. শর্মা লিখেছেন, ‘অসমে আমরা আমাদের নিজস্ব নাগরিকদের সঙ্গে লড়াই করছি না। আমরা সীমান্তের ওপার থেকে মুসলিমদের অনিয়ন্ত্রিত অনুপ্রবেশ, যা ইতিমধ্যেই জনসংখ্যার একটি উদ্বেগজনক পরিবর্তনের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তা-ই প্রতিরোধ করছি। বেশ কয়েকটি জেলায় (অসমের) হিন্দুরা এখন তাঁদের নিজস্ব ভূমিতে সংখ্যালঘু হওয়ার পথে।’

মুখ্যমন্ত্ৰী ড. শর্মা আরও বলেন, অনুপ্রবেশ একটি প্রকৃত উদ্বেগ, কোনও ‘রাজনৈতিক ন্যারেটিভ নয়’। ‘এমন-কি, ভারতের সুপ্রিম কোর্টও এ ধরনের অনুপ্রবেশকে বহিরাগত আগ্রাসন বলে অভিহিত করেছে। আমরা যখন আমাদের ভূমি, সংস্কৃতি এবং পরিচয় রক্ষার জন্য ওঠে দাঁড়াই, তখন আপনি একে রাজনীতিকরণ করতে পছন্দ করছেন!’ মমতা বন্দ্যোপাধ্যাকে কটাক্ষ করে বলেন হিমন্তবিশ্ব শৰ্মা।

অসমের বৈচিত্র্যের প্রশংসা করে মুখ্যমন্ত্ৰী ড. শর্মা সহাবস্থানের চেতনা তুলে ধরে বলেন, ‘আমরা ভাষা বা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করি না। অসমিয়া, বাংলা, বড়ো, হিন্দি — সব ভাষা এবং সম্প্রদায় এখানে সহাবস্থান করছেন। কিন্তু কোনও সভ্যতা যদি তার সীমানা এবং সাংস্কৃতিক ভিত্তি রক্ষা করতে অস্বীকার করে তবে তা টিকে থাকতে পারে না।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবৈধ দখলকে উৎসাহিত করে ভোটের জন্য একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে তুষ্ট করে এবং সীমান্ত-অনুপ্রবেশের বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ বলে ‘বাংলার ভবিষ্যতের সাথে আপস’ করার অভিযোগও করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব।

তিনি লিখেছেন, ‘দিদি, আমরা যখন অসমের পরিচয় রক্ষার জন্য দৃঢ়তার সঙ্গে কাজ করছি, তখন আপনি বাংলার ভবিষ্যৎ নিয়ে আপস করছেন – একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অবৈধ দখলকে উৎসাহিত করেছেন, ভোট ব্যাংকের জন্য একটি ধর্মীয় সম্প্রদায়কে তুষ্ট করছেন এবং সীমান্ত-অনুপ্রবেশ ঘটিয়ে জাতীয় অখণ্ডতাকে গ্রাস করাচ্ছেন – এই সবই ক্ষমতায় থাকার জন্য।’

প্ৰতিক্ৰিয়ার উপসংহারে হিমন্তবিশ্ব লিখেছেন, ‘অসম তার ঐতিহ্য, মর্যাদা এবং জনগণকে রক্ষা করতে সাহস এবং সাংবিধানিক স্পষ্টতার সাথে লড়াই চালিয়ে যাবেই।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস

You Might Also Like

ক্রিসমাসের শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী মোদীর – Hindusthan Samachar Bangali
সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ: ইউজিসি ২০২৬ সমতা বিধিমালা নিয়ে শিক্ষা নীতিতে বড় বিতর্ক
উপরাষ্ট্রপতির থেকে দেশে অনেক গুরুতর ইস্যু রয়েছে : সঞ্জয় রাউত
ঘন কুয়াশায় ঢাকল দিল্লি, দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান ও ট্রেন চলাচল ব্যাহত
বড় সাফল্য দিল্লি পুলিশের, রাজধানীতে পাকড়াও ২৮ অবৈধ বাংলাদেশি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Angry0
Wink0
Previous Article আগস্টে হায়দরাবাদে অনুষ্ঠিত হবে মহিলা কাবাডি বিশ্বকাপ
Next Article দুর্ঘটনায় বাইক আরোহী দুই কানওয়ার যাত্রীর মৃত্যু
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

রুপির পতন ও তেলের দাম বাড়ার কারণে ভারতের শেয়ারবাজার গভীরভাবে লাল হয়ে উঠেছে
Business
May 23, 2026
মহারাষ্ট্রের পদক্ষেপের পর কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে বিমানের জ্বালানিতে ভ্যাট কমানোর আহ্বান জানিয়েছে কেন্দ্র
National
May 23, 2026
সুপ্রিম কোর্ট অর্থনৈতিকভাবে উন্নত ওবিসি পরিবারের জন্য সংরক্ষণের সুবিধার বিষয়ে প্রশ্ন তুলেছে
National
May 23, 2026
২০২৬ সালের আইপিএলে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস
Sports
May 23, 2026

//

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

Sign Up for Our Newsletter

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Follow US

Follow US

© 2026 cliQ India. All Rights Reserved.

CliQ INDIA Bengali
  • English – अंग्रेज़ी
  • Hindi – हिंदी
  • Punjabi – ਪੰਜਾਬੀ
  • Marathi – मराठी
  • German – Deutsch
  • Gujarati – ગુજરાતી
  • Urdu – اردو
  • Telugu – తెలుగు
  • Bengali – বাংলা
  • Kannada – ಕನ್ನಡ
  • Odia – ଓଡିଆ
  • Assamese – অসমীয়া
  • Nepali – नेपाली
  • Spanish – Española
  • French – Français
  • Japanese – フランス語
  • https://cliqindia.com/arabic/
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?