কুরুক্ষেত্র, ২১ জুন (হি.স.): হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি, রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় এবং যোগগুরু স্বামী রামদেব কুরুক্ষেত্রের ব্রহ্ম সরোবরে ১১তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের সূচনা করেন। যোগ গুরু স্বামী রামদেবের নির্দেশনায় ১১তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষ্যে যোগাভ্যাস করেন তাঁরা। উপস্থিত ছিলেন সাংসদ নবীন জিন্দাল, আচার্য বালকৃষ্ণ।
যোগগুরু রামদেব বলেন, যোগ আমাদের ডিএনএ-তে রয়েছে। এটি একটি গণআন্দোলনে পরিণত হয়েছে। যোগব্যায়ামের মাধ্যমে বিশ্ব শান্তি অর্জন করা সম্ভব। ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি বিকশিত দেশ হিসেবে গড়ে তোলা প্রধানমন্ত্রীর স্বপ্ন। এর ভিত্তি হল যোগ। আমি সকলের কাছে আবেদন করব যে, শুধুমাত্র ২১ জুন নয়, প্রতিদিন কমপক্ষে ১০-২০ মিনিটের জন্য যোগব্যায়াম করার অঙ্গীকার করুন সবাই। যোগব্যায়াম আমাদের জীবনের একটি অঙ্গ হয়ে উঠুক।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
