মুম্বই ফুটবলের মত ক্রিকেটেও ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়েছিল। তবে দশ বছর চলার পর বন্ধ হয়ে যায় সেই টুর্নামেন্ট। ১০ বছর পর আবারও আলোচনায় চ্যাম্পিয়ন্স লিগ। সবকিছু ঠিকঠাক থাকলে আবার ফিরতে পারে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০, এরকমই একটা সম্ভাবনা দেখা দিয়েছে।
২০১৪ সালের পর আসরটি যাতে পুনরায় চালু করা যায় সেই লক্ষ্যে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে। ক্রিকেট ভিক্টোরিয়ার সিইও নিক কামিন্স বলেছেন, ‘আমার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ সময়ের কিছুটা আগে শুরু হয়েছিল। তখন টি-টোয়েন্টি ক্রিকেট খুব একটা জনপ্রিয় ছিল না। এখন টি-টোয়েন্টি ক্রিকেট জনপ্রিয়। ক্রিকেট অস্ট্রেলিয়া, ইসিবি এবং বিসিসিআইয়ের মধ্যে সক্রিয় আলোচনা চলছে চ্যাম্পিয়ন্স লিগের ব্যাপারে। আশা করি টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগ আবার ফিরবে।’
