বার্সেলোনা, : সম্প্রতি ধর্ষণ মামলায় কারাদণ্ড হয়েছে ব্রাজিল ও বার্সেলোনার প্রাক্তন খেলোয়াড় দানি আলভেসের। ৪০ বছর বয়সী আলভেস দীর্ঘ নয় বছর বার্সেলোনার জার্সি গায়ে চাপিয়েছেন।
বার্সেলোনার হয়ে নয় বছরের ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছুই জিতেছেন দানি। তাই ক্লাবটির কিংবদন্তি খেলোয়াড়দের তালিকায় ছিল তার নামও। সেই দানির নাম আর বার্সেলোনার কিংবদন্তিদের তালিকায় নেই। গত ২২ ফেব্রুয়ারি সেই ধর্ষণ মামলায় আলভেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিল বার্সেলোনা কর্তৃপক্ষ।
উল্লেখ্য বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে ‘ক্লাব লিজেন্ড’ অংশে ক্লাবটির কিংবদন্তি খেলোয়াড়দের নাম উল্লেখ করা আছে। এই লিস্টে মোট ১০২জন খেলোয়াড়ের নাম আছেন।সেই কিংবদন্তিদের মধ্যে দানি আলভেসের নামও ছিল। কিন্তু সেখানে আর তার নাম আর দেখা যাচ্ছে না।
