উদ্বোধনী ম্যাচে খেলবেন ভারত ও শ্রীলংকার মহিলা খেলোয়াড়রা
গুয়াহাটি, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : আগামীকাল ৩০ সেপ্টেম্বর অসমে প্ৰথমবারের মতো অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্ৰিকেট ম্যাচ। গুয়াহাটির বর্ষাপাড়ায় আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর স্টেডিয়ামে একাধিক আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হবে।
এর আগে বৰ্ষাপাড়া ক্ৰিকেট স্টেডিয়ামে ২০২৩ সালে পুরুষ ক্ৰিকেট বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হলেও, এতদিন বিশ্বকাপেপ মূল প্ৰতিযোগিতার কোনও ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
জুবিন গাৰ্গের অকাল প্রয়াণে শোকের সাগরে ভাসছে অসম। এরই মধ্যে ক্ৰিকেট বিশ্বকাপ ম্যাচগুলি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে তৈরি আসাম ক্ৰিকেট সংস্থা। আগামীকাল বর্ষাপাড়া স্টেডিয়ামে মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলবেন ভারত ও শ্রীলংকার খেলোয়াড়রা।
আজ আসাম পুলিশ এবং আসাম ক্ৰিকেট সংস্থা যৌথভাবে এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে, আগামীকাল বেলা ১২টা থেকে দৰ্শকদের জন্য খুলে দেওয়া হবে সব কয়টি গেট। বেলা ২-টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। মিড ইনিংস-এর অনুষ্ঠান পরিবেশন হবে ২০ মিনিট। অসমের প্ৰাণের শিল্পী জুবিন গাৰ্গকে শ্ৰদ্ধাঞ্জলি জানিয়ে অনুষ্ঠিত হবে ওই অনুষ্ঠান। কণ্ঠশিল্পী অঙ্গরাগ মহন্ত, শ্ৰেয়া ঘোষাল এবং জয় বরুয়া করবেন সংগীত পরিবেশন। উদ্বোধনী অনুষ্ঠানে জুবিন গাৰ্গকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে আসাম ক্ৰিকেট সংস্থা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
