দুবাই, ২১ ফেব্রুয়ারি : দুবাইতে চলছে বিচ সকার ফুটবল বিশ্বকাপের ১২তম আসর। মঙ্গলবার রাতে দুবাই ডিজাইন ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামে সেলেসাওরা।
৭ গোলের শ্বাসরুদ্ধকর ম্যাচে ব্রাজিল পায় নাটকীয় জয়। ৩-৩ সমতায় ম্যাচ যখন ড্র হওয়ার পথে ঠিক তখন নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন ব্রাজিলের এডিসন হাল্ক । এরফলে ৩-৪ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। এই জয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচেই অপরাজিত থাকে সেলেসাওরা। এবার কোয়ার্টারে ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ এশিয়ার দেশ জাপান। আগামীকাল (২২ ফেব্রুয়ারি) ডিজাইন ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
