ইমফল, ১৪ ফেব্রুয়ারি : মণিপুরে ফের সশস্ত্র দুষ্কৃতীরা বন্দুক হামলা সংগঠিত করেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর নেই, জানিয়েছে রাজ্য পুলিশ। ঘটনা আজ বুধবার সকাল থেকে শুরু হয়েছে মণিপুরের কাকচিং জেলায়। রাতে এ খবর লেখা পর্যন্ত গোলাগুলি চলছে বলে জানা গেছে।
ইমফলে রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, আজ সকালে কাকচিং জেলার সুগনু গ্রামে সশস্ত্র এক দুষ্কৃতীর দল আচমকা আক্রমণ করে। গ্রামে অবস্থানরত গ্রাম স্বেচ্ছাসেবকদের সাথে বন্দুকযুদ্ধ শুরু করে তারা। দফায় দফায় বিক্ষিপ্তভাবে গুলি বৰ্ষণ চলে। এ খবর লেখা লেখা পর্যন্ত গোলাগুলি চলছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, জানিয়েছে পুলিশের সূত্র।
দুষ্কৃতীদের ধরতে এবং পরিস্থিতি নিয়ন্ত্ৰণে আনতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে বলেও জানিয়েছে রাজ্য পুলিশের সদর দফতরের সূত্রটি।
