নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): ”ভারত জোড়ো ন্যায় যাত্রা”-র লোগো উন্মোচন করল কংগ্রেস। পাশাপাশি শনিবার প্রকাশ্যে এল স্লোগানও। শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও দলের সাধারণ সম্পাদক (কমিউনিকেশন ইন-চার্জ) জয়রাম রমেশ এক সাংবাদিক সম্মেলনে ”ভারত জোড়ো ন্যায় যাত্রা”-র লোগো ও স্লোগানের উন্মোচন করেন।
খাড়গে এদিন বলেন, আমরা জনগণের মাঝে গিয়ে তাঁদের বলব, এটা ছাড়া আর কোনও উপায় নেই। আমরা সংসদে কথা বলার চেষ্টা করেছি এবং বিষয়গুলি উত্থাপন করেছি। কিন্তু সরকার আমাদের কোনও সুযোগ দেয়নি…দেশের ইতিহাসে প্রথমবারের মতো ১৪৬ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে খাড়গে বলেন, তিনি অন্তত লোকসভায় এসেছিলেন, কিন্তু একবারও তিনি রাজ্যসভায় উঁকিঝুঁকিও দেননি।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
