কিশতওয়ার, ৭ আগস্ট (হি.স.) : জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় একটি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করেছে নিরাপত্তা বাহিনী । পাশাপাশি একটি AK-47 রাইফেল এবং গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার এই অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এদিন নিরাপত্তা বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, চাতরু এলাকার বেড়িগাট-দুগদ্দা এলাকায় তল্লাশি অভিযানের সময় সন্ত্রাসবাদীদের একটি আস্তানা ধ্বংস করা হয়েছে। এবং একটি AK-47, অস্ত্রের একটি ম্যাগাজিন, কিছু পাকিস্তানি কার্তুজ সহ ৩০ টি কার্তুজ এবং একটি টেলিস্কোপ উদ্ধার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি
