বাসন্তী, ৪ ডিসেম্বর (হি.স.): নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই একটি ট্রেকার উল্টে গেল নয়ানজুলিতে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বাসন্তীর সোনাখালি এলাকায়।
বাসন্তী থেকে ক্যানিংয়ের দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসন্তী রাজ্য সড়কের পাশে একটি নয়ানজুলিতে উল্টে যায় ট্রেকারটি। ট্রেকারে থাকা যাত্রীদের মধ্যে তিনজন আহত হন। তাঁদেরকে উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁরা চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে ট্রেকারটিকে উদ্ধার করেছে।
হিন্দুস্থান সমাচার / পার্সতি
