গৌতম বুদ্ধ নগর, ২৫ নভেম্বর (হি.স.) : শনিবার সকালে নয়ডার সেক্টর-১১৩ থানা এলাকায় একটি গাড়িতে আগুন লাগে। দুর্ঘনায় গাড়িতে থাকা দুই ব্যক্তি দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে।পুলিশ গাড়ি থেকে দেহগুলো উদ্ধার করেছে।
জানা গেছে, এদিন সকাল ৬টার দিকে আম্রপালি প্লাটিনাম সোসাইটি সেক্টরের কাছে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও দমকলের ইঞ্জিন এসে আগুন নিভিয়ে ফেলে। পুলিশ জানিয়েছে, ফরেনসিক দলকে ডেকে ঘটনাস্থল তদন্ত করা হয়েছে। নয়ডার এডিসিপি শক্তি মোহন অবস্থি জানিয়েছেন, গাড়ি থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি
