কলকাতা, ২৫ নভেম্বর(হি.স.): দীর্ঘ ১৮ দিন পর আজ শুরু হচ্ছে আইএসএল। তাই আজ নতুন শুরুর অপেক্ষায় ইস্টবেঙ্গল। হারের হ্যাটট্রিকের পর ঘুরে দাঁড়ানোর আশা করছেন কুয়াদ্রাত। উজ্জীবিত করছেন দলকে। এবার ও দলের ভালো খেলার আশা করেছিলেন সমর্থকরা। এখন পর্যন্ত জয় এসেছে মাত্র একটি। পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট। লিগ টেবিলের পয়েন্ট তালিকায় ১০ নম্বরে।
খাবরা, সৌভিকরাও বুঝতে পারছেন সমর্থকদের যন্ত্রণা। এদিকে চেন্নাইয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ম্যাচে অনিশ্চিত বোরহা। স্প্যানিশ মিডিও বোরহা চোটের জন্য আজ খেলতে হয়তো পারবেন না।
মাঝমাঠের দখল নিতে সাউল ক্রেসপো, সৌভিক, খাবরাদের ওপরই ভরসা রাখতে হচ্ছে স্প্যানিশ কোচকে। অন্য দিকে, ফর্মের ধারেকাছে নেই সিভেরিও। স্প্যানিশ স্ট্রাইকারের পা থেকে গোল পাচ্ছে না ইস্টবেঙ্গল। চেন্নাইয়ের বিরুদ্ধে গোল পেতে মরিয়া সিভেরিও।
হিন্দুস্থান সমাচার /শান্তি
