ম্যানচেস্টার, ২২ অক্টোবর(হি.স.): ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের কত জয়ের নায়ক সেই বিশ্বকাপ জয়ী ববি চার্লটন গতকাল সকালে ৮৬ বছর বয়সে চলে গেলেন অন্যলোকে।
কিংবদন্তি ইংলিশ ফুটবলারের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, শনিবার সকালে স্যার ববি মৃত্যুবরণ করেছেন। যারা তাঁর এগিয়ে চলার পথে তাকে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন তাঁদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা।’
তিন বছর ধরে এই কিংবদন্তি ভুগছিলেন স্মৃতিভ্রংশ রোগে। তিনি ধীরে ধীরে ভুলতে বসেছিলেন তাঁর কীর্তির কথা। সেটা আর বেশি দিন দীর্ঘায়িত হলো না। চলে গেলেন অন্য লোকে।’
১৯৬৬ ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নেপথ্য নায়ক ববি চার্লটন ।
ইংল্যান্ডের হয়ে ১০৯ ম্যাচে ৪৯ গোল করা চার্লটন দীর্ঘদিন ছিলেন দেশের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক। ২০১৫ সালে এসে ইংল্যান্ডের হয়ে তাঁর গোলের সেই রেকর্ড ভেঙে দেন ওয়েইন রুনি। পরে ২০২২ সালে রুনিকে ছাড়িয়ে যান হ্যারি কেইনও।
হিন্দুস্থান সমাচার /শান্তি
