বেঙ্গালুরু, ২০ অক্টোবর (হি.স.): বিশ্বকাপের ১৮তম ম্যাচ শুরু হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান।শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া ৩০ ওভারে বিনা উইকেটে ২০৮ রান করেছে।
সেমিফাইনালের দৌড়ে থাকতে এ ম্যাচটা গুরুত্বপূর্ণ দুদলের কাছেই। কারণ পাকিস্তান ৩টি খেলে দুটোতে জিতেছে আর অস্ট্রেলিয়া তিনটি খেলে ১টিতে জিতেছে।
আজকের ম্যাচে পাকিস্তানের একটি পরিবর্তন এসেছে। শাবাদ খানের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন উসামা মীর। এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশ্যাগনে, জোশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।
পাকিস্তান একাদশ:
আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হাসান আলী, শাহীন আফ্রিদি ও হারিস রউফ।
হিন্দুস্থান সমাচার শান্তি
