লিমা, ১৮ অক্টোবর (হি.স.): বুধবার (১৮ অক্টোবর) অ্যাওয়ে ম্যাচে পেরুকে সহজেই হারাল আলবেসিলেস্তেরা। এস্তাদিও ন্যাসিওনাল ডি লিমাতে পেরুকে ২-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন লিওনেল মেসি। আজ একাদশে ফিরেই দুর্দান্ত খেললেন মেসি। প্যারাগুয়ের বিপক্ষে একাদশে ছিলেন না মেসি। যদিও আজ দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন তিনি। আর একাদশে জায়গা পেয়েই জোড়া গোল করে দলকে জেতালেন। মেসির দুইটি গোলই এসেছে প্রথম হাফে।
এই জয় আর্জেন্টিনাকে কনমেবল অঞ্চলের টেবিলে শীর্ষ স্থানটা আরও শক্ত হল। বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলে এটি আর্জেন্টিনার টানা চতুর্থ জয়। আর ৪ ম্যাচে এক পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে পেরু।
হিন্দুস্থান সমাচার /শান্তি
