কলকাতা, ২৬ ডিসেম্বর(হি.স.): জানুয়ারিতে শুরু হতে চলা সুপার কাপে খেলবে মহামেডান। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে সরকারিভাবে জানিয়ে দিল তারা।
আই লিগ টেবিলের শীর্ষে থেকেই সুপার কাপে খেলার সুযোগ পেয়েছিল মহামেডান। তারা সুপার কাপে অংশ নিলে কলকাতার তিন প্রধানকেই খেলতে দেখা যেত এক গ্রুপে। কিন্তু সেই সম্ভাবনা আর রইল না।
কিন্তু কেন এই সিদ্ধান্ত? ক্লাব সূত্রে খবর, আই লীগের জন্য এই সিদ্ধান্ত। আপাতত আই লিগের শীর্ষ রয়েছে মহামেডান। পরের দুই স্থানে থাকা রিয়াল কাশ্মীর ও শ্রীনিধি ডেকান এফসি-র সঙ্গে তাদের ব্যবধান সাত পয়েন্টের। এই অবস্থায় নিজেদের পুরো মনযোগ আই লিগ জয়ের উপরেই দিতে চাইছেন কর্তারা।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
