করাচি, ৮ জানুয়ারি(হি.স.):পাকিস্তান টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন পাকিস্তান দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। আজ সোমবার পাকিস্তানের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের নাম প্রকাশ করেছে পিসিবি।
চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সেখানে জাতীয় দলে নিজের অধিনায়কত্বের সূচনা করবেন শাহিন শাহ আফ্রিদি। আর এই সিরিজে শাহিনের ডেপুটি হিসেবে থাকবেন মোহাম্মদ রিজওয়ান।
সহ-অধিনায়কের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। কৃতজ্ঞতা জানালেন তিনি বোর্ডের প্রতি।
হিন্দুস্থান সমাচার/শান্তি
