কলকাতা, ২৬ জুন (হি.স.) : পিটি ঊষা একজন অবসরপ্রাপ্ত ভারতীয় ট্র্যাক এবং ফিল্ড ক্রীড়াবিদ। তিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের সর্বকালের সেরা ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম। তাঁকে ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাণী বলে অভিহিত করা হয়। তিনি কেরলের কোঝিকোড় জেলার পায়োলি গ্রামে ২৭ জুন, ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন।
১৯৭৮ সাল থেকে খোলোয়াড়ি জীবনের শুরু থেকে ঊষা জিতেছেন ১০১টি আন্তর্জাতিক পদক। কিন্তু তাঁর জীবনে সেরা মুহূর্তটি এসেছিল ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। ১৯৮৪ সালের ৮ আগস্ট সন্ধ্যায়, পিটি ঊষা অলিম্পিকের ৪০০ মিটার দৌড়ে চতুর্থ স্থান অধিকার করেন, ব্যবধানটি ছিল হৃদয়বিদারক। কিছু উত্তেজনাপূর্ণ মুহূর্তের পর, পিটি ঊষা জানতে পারেন যে রোমানিয়ার ক্রিশ্চিয়ানা কোজোকারু তাঁকে ৪০০ মিটার হার্ডলসে ১/১০০ সেকেন্ডের ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন।
ভারতের আইকনিক ট্র্যাক অ্যান্ড ফিল্ড তারকা পিটি ঊষা বর্তমানে প্রথম মহিলা অলিম্পিয়ান যিনি আইওএ সভাপতি হিসেবে নিযুক্ত আছেন ।
১৯৮৫ সালে তিনি পদ্মশ্রী এবং অর্জুন পুরস্কার পেয়েছিলেন।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
