নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): চলতি আইএসএলে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছে কেরালা ব্লাস্টার্স। এই মুহূর্তে, ৯ ম্যাচে ৫টি জয়, ২টি ড্র এবং ২ ম্যাচ হেরে তাদের মোট সংগ্রহ ১৭ পয়েন্ট। রয়েছে দ্বিতীয় স্থানে। তবে দলের এই সাফল্যের মধ্যে রেফারির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার জন্য এআইএফএফের শাস্তির মুখে পড়তে হলো দলের হেড কোচ ইভান ভুকোমানোভিচকে। কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে। এক ম্যাচ সাসপেন্ড এবং পঞ্চাশ হাজার টাকার জরিমানা করা হয়েছে তাঁকে। গত মরশুমে এই কীর্তির জেরে তাঁকে পড়তে হয়েছিল এআইএফএফ’র শাস্তির মুখে।
হিন্দুস্থান সমাচার/শান্তি
