কলকাতা, ২৭ জুলাই (হি.স.) : অ্যালান রবার্ট বর্ডার। ২৭ জুলাই, ১৯৫৫ সালে নিউ সাউথ ওয়েলসের ক্রিমোর্ন এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা। তিনি ১৫৩টি টেস্ট খেলায় অংশগ্রহণ করেন যা বিশ্বরেকর্ডরূপে আজ পর্যন্ত চিহ্নিত হয়ে আছে। সুনীল গাভাস্কারের ক্রিকেট থেকে অবসর গ্রহণের ছয় বছর ও ১৩৬ টেস্ট পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ১৯৯৩ সালে বর্ডার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তিনি সর্বমোট ১৫৬টি টেস্ট খেলেছেন যা পরবর্তীতে নিজ দলের স্টিভ ওয়া কর্তৃক রেকর্ডটি ভেঙ্গে যায়। টেস্ট ক্রিকেটে ১১,১৭৪ রান সংগ্রহের মাধ্যমে তৎকালীন বিশ্বরেকর্ড গড়েন। পরবর্তীকালে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট প্রতিভা ব্রায়ান লারা ২০০৫ সালে ভেঙ্গে ফেলেন।
টেস্ট ক্রিকেট জীবনে বর্ডার ২৭টি সেঞ্চুরি করেন। টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি খেলায় অংশগ্রহণসহ সবচেয়ে বেশি রান করার কীর্তি গড়েন। টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারীর অস্ট্রেলীয় রেকর্ডটি পরবর্তীকালে স্বদেশী রিকি পন্টিং জুলাই, ২০০৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজের তৃতীয় টেস্টে করেন।
আইসিসি ক্রিকেট হল অব ফেমে প্রতিষ্ঠাকালীন সময়েই বিশ্বের সেরা ৫৫ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়, অ্যালান বর্ডার তাঁদের একজন ছিলেন। ২০০০ সালে শতাব্দীর সেরা অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড দলে তাঁকে দ্বাদশ খেলোয়াড়রূপে অন্তর্ভুক্ত করা হয়।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
