নিউইয়র্ক , ২২ অক্টোবর(হি.স.): সেপ্টেম্বরে টরেন্টোকে হারানোর পর আর জয় মুখ দেখেনি মায়ামি। টানা ছয় ম্যাচ হেরেছে তারা। এই বাজে রেকর্ডকে সামনে রেখেই এমএলএসে খেলতে নেমেছিল লিওনেল মেসিরা। বিশ্বকাপের বাছাই পর্বে দুর্দান্ত পারফর্ম করেও মায়ামির ভাগ্য বদলাতে পারলেন না মেসি। মাঠে থেকে আজ দেখলেন দলের হার।
আজ রবিবার (২২ অক্টোবর) শার্লট এফসির বিপক্ষে ১-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি। এদিন পুরো নব্বই মিনিট খেলেছেন মেসি। কিন্তু কারউইন ভার্গাসের করা গোলটি আর শোধ দিতে পারেনি মায়ামি।
এই হারে ফলে ৩৪ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ১৫ দলের মধ্যে ১৪ নম্বরে আছে ইন্টার মায়ামি। ফলে তাদের প্লেঅফ খেলার আশা শেষ। মেসিকে দলে নিয়েও ভাগ্যের চাকা ঘুরাতে পারল না মিয়ামি।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
