কলকাতা, ৭ জুলাই (হি.স.): সৌরভ গঙ্গোপাধ্যায় একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। সৌরভ গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন ৮ জুলাই, ১৯৭২ সালে, কলকাতার বেহালায় একটি প্রতিষ্ঠিত পরিবারে। বাঁ-হাতি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের একজন সফলতম টেস্ট অধিনায়ক। তাঁর অধিনায়কত্বে ভারত ৪৯টি টেস্ট ম্যাচের মধ্যে ২১টি ম্যাচে জয়লাভ করে। ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে তার অধিনায়কত্বেই ভারত ফাইনালে যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় কেবলমাত্র অধিনায়কই ছিলেন না, তাঁর সময়ে যে সকল তরুণ ক্রিকেটারেরা খেলতেন, তাঁদের কেরিয়ারের উন্নতিকল্পেও তিনি সহায়তা করতেন।
সৌরভের টেস্ট অভিষেক ২০ জুন ১৯৯৬ ইংল্যান্ডের বিরুদ্ধে। শেষ টেস্ট ম্যাচ খেলেছেন ৬ নভেম্বর ২০১৮ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। টেস্ট ম্যাচ খেলেছেন ১১৩ টি। করেছেন ৭২১২ রান। সেঞ্চুরি ১৬ টি আর অর্ধ সেঞ্চুরি ৩৫ টি।
একদিনের ম্যাচ অভিষেক ১১ জানুয়ারি ১৯৯২ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। শেষ ম্যাচ খেলেছেন ১৫ নভেম্বর ২০০৭ পাকিস্তানের বিরুদ্ধে। একদিনের ম্যাচ খেলেছেন ৩১১ টি। করেছেন ১১৩৬৩ রান। সেঞ্চুরি ২২ টি ও অর্ধ সেঞ্চুরি ৭২টি। সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন সেই সঙ্গে তিনি ছিলেন ভারতের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও। এর আগে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল এই অধিনায়ক বিসিসিআইয়ের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
