কলকাতা, ২৩ জুলাই (হি.স.): বুধবার থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে সিরিজে সমতা আনার লক্ষ্যে। সিরিজ এখন ২-১।
ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের রেকর্ড:
**খেলেছে: ৯টি
**জিতেছে: ০
**ড্র :৫টি
**হেরেছে: ৪টি
শেষ ফলাফল: ভারত এক ইনিংস ৫৪ রানে হেরেছে (২০১৪)
ওল্ড ট্র্যাফোর্ডে টেস্ট ম্যাচ (২০০০ সাল থেকে)
**খেলা হয়েছে: ২০টি
**প্রথমে ব্যাটিং করে জয়: ৯টি
**প্রথমে বোলিং করে জয়: ৭টি
**ড্র হয়েছে: ৪টি
**সর্বোচ্চ স্কোর: ইংল্যান্ড ৫৯২ বনাম অস্ট্রেলিয়া (২০২৩)
**সর্বনিম্ন স্কোর: নিউজিল্যান্ড ১১৪ বনাম ইংল্যান্ড (২০০৮)
**সর্বোচ্চ লক্ষ্য তাড়া: ইংল্যান্ড ২৯৪/৪ বনাম নিউজিল্যান্ড (২০০৮)
পিচ রিপোর্ট – ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টার:
ওল্ড ট্র্যাফোর্ডে আগামী পাঁচ দিনে মেঘলা আবহাওয়ার কারণে স্পিনারদের চেয়ে পেস বোলারদের বেশি সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে।
এই মাঠে স্পিনাররা ২০টি ম্যাচে ৩৯.৯৫ গড়ে ১৪৭টি উইকেট নিয়েছেন এবং পেসাররা ৩০-এর নিচে গড়ে ৪৭৭টি উইকেট নিয়েছেন।
এই মাঠে রান তাড়া করে মাত্র চারটি দল চতুর্থ ইনিংসে সফলভাবে লক্ষ্য তাড়া করতে পেরেছে, সর্বোচ্চ ২৯৪।
সুতরাং যে দল টস জিতবে সেই দল সম্ভবত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেবে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
