
কলকাতা, ১২ আগস্ট (হি.স.) : শোয়েব আখতার, যিনি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত, তিনি একজন প্রাক্তন পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি ক্রিকেট ইতিহাসের দ্রুততম বোলার হিসাবে পরিচিত, যিনি ১৬১.৩ কিমি/ঘন্টা বেগে বোলিং করেছেন। ১৯৭৫ সালের ১৩ আগস্ট তাঁর জন্ম।
তিনি ১৪ নভেম্বর, ১৯৯৭ সালে টেস্টে এবং তিন মাস পরে ওডিআই ক্রিকেটে অভিষেক করেন। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত বিশ্বকাপে তিনি ঘন্টায় ১৬১.৩ কিমি (১০০.২৩ মাইল) গতিতে বোলিং করে বিশ্ব রেকর্ড গড়েন। এছাড়াও তিনি ঘন্টায় ১৫৯.৩ কি.মি., ১৬০ কি. মি, ১৫৯ কি.মি, ১৫৮.৪কি.মি.গতিতে বল করেছেন।
তিনি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে ৪৬টি টেস্ট, ১৬৩টি একদিনের আন্তর্জাতিক এবং ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে নিয়েছেন ১৭৮ উইকেট ও ওয়ানডেতে নিয়েছেন ২৪৭ উইকেট আর টি-২০তে নিয়েছেন ১৯টি উইকেট।
একজন দুর্দান্ত বোলারের পরিচয় থাকলেও তাঁর কেরিয়ার ছিল বিতর্কিত। অবৈধ ড্রাগ গ্রহণ, অবৈধ বোলিং অ্যাকশন, সতীর্থদের সঙ্গে হাতাহাতি করার জন্য তিনি বারবার বিতর্কিত হয়েছেন।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
