চেন্নাই, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : রবিচন্দ্রন অশ্বিন। অনেকেই তাঁকে ভারতের কিংবদন্তি স্পিন বোলারদের একজন হিসেবে বিবেচনা করেন।
এই ভারতীয় স্পিনারের জন্ম ১৯৮৬ সালের ১৭ সেপ্টেম্বর চেন্নাই, তামিলনাড়ুতে। তিনি একজন ডানহাতি অফ-স্পিন বোলার ও ডানহাতি ব্যাটসম্যান। বলতে গেলে তিনি ভারতের হয়ে খেলা অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন। তিনি ৬টি টেস্ট সেঞ্চুরি করেছেন এবং ৭৫০টিরও বেশি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন। তিনি অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী।
টেস্ট ক্রিকেটে তিনি ৩০০০ এর বেশি রান এবং ৫০০ এর বেশি উইকেট নিয়েছেন। আর টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুত ৫০ উইকেট লাভকারী ভারতীয় বোলার হলেন তিনি। তিনি ২০২৪ সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আর ২০২৫ সালের আগস্টে তিনি আইপিএল থেকেও অবসর ঘোষণা করেন। তিনি আইপিএলে চেন্নাই সুপার কিংস, রাইজিং পুনে সুপারজায়ান্ট, পঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস-এর হয়ে খেলেছেন।
তাঁর এই সাফল্যের জন্য ২০১৬ সালের আইসিসির বর্ষসেরা ক্রিকেটার এবং আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার পুরষ্কার জিতে নেন তিনি। তাছাড়া পাঁচবার আইসিসির বর্ষসেরা পুরুষদের টেস্ট দলে নাম লেখান এবং ২০১১-২০ দশকের আইসিসির পুরুষদের টেস্ট দলে নাম লেখান । ২০১৫ সালে, ভারত সরকার তাঁকে অর্জুন পুরষ্কার প্রদান করে । ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে, অশ্বিন সকল ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। ২০২৫ সালের জানুয়ারিতে ভারত সরকার তাকে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী প্রদান করে ।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
