কলকাতা, ২৭ আগস্ট (হি.স.) : নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ভারতে ফুটবল খেলার জনক তিনি। তিনি ২৭ আগস্ট ১৮৬৯ সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তাঁর উদ্যোগেই ভারতীয়দের মধ্যে ফুটবল জনপ্রিয় হয়। তিনি ক্রিকেটও খেলতেন। তিনি অনেকগুলি ক্লাব প্রতিষ্ঠা এবং সংগঠন করেছিলেন। সেই সঙ্গে তিনি একজন সাহিত্যকারও ছিলেন। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন অবলম্বনে বাংলা চলচ্চিত্র গোলন্দাজ নির্মাণ করেছেন পরিচালক ধ্রুব ব্যানার্জি। যা মুক্তি পেয়েছে ১০ অক্টোবর ২০২১। এই ছবিতে নগেন্দ্রপ্রসাদের ভূমিকায় অভিনয় করেছেন দেব।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
