ব্রিসবেন, ২ জানুয়ারি(হি.স.): কোর্টে ফিরেই স্বমেজাজে রাফায়েল নাদাল। বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড় ব্রিসবেন ইন্টারন্যাশনালের প্রিকোয়ার্টার ফাইনালে পৌঁছেলেন। মঙ্গলবার পিছিয়ে পড়েও তিনি প্রথম রাউন্ডের ম্যাচে ৭-৫, ৬-১ গেমে হারালেন ডমিনিক থিয়েমকে।
গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের পর চোটের জন্য কোর্টের বাইরে ছিলেন। অস্ত্রোপচার করিয়ে নতুন বছরের শুরুতে আবার ফিরলেন। প্রায় এক বছর পর ফিরে কাউক হতাশ করলেন না নাদাল। ব্রিসবেন ইন্টারন্যাশনালের প্রথম রাউন্ডের ম্যাচ জিতলেন সহজে।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
