মিজোরাম, ৪ ডিসেম্বর (হি.স.): খেলার জগত থেকে রাজনীতিতে আশা নতুন কিছু নয়। সারা ভারত নয়,শুধু বাংলাকে ধরলাম। বাংলার ফুটবলার মনোজ তিওয়ারি, অশোক ডিন্ডা, প্রসূন বন্দ্যোপাধ্যায়,বিদেশ বসু,বাইচুং ভুটিয়ারা খেলাধুলোর জগত থেকে রাজনীতিতে এসেছেন।এবার বাংলা থেকে উঠে আসা জেজে লালপেখলুয়া, যিনি দুই প্রধানে খেলে নাম করেছেন এ বার তিনি মিজ়োরামের বিধায়ক হয়ে গেলেন।
আজ সোমবার মিজ়োরামের বিধানসভা ভোটের ফলাফল গণনা চলছে। কিন্তু জেজের জয় নিশ্চিত হয়ে গিয়েছে। তিনি বিদায়ী সরকারের স্বাস্থ্যমন্ত্রী মিজ়ো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী আর লালথাংলিয়ানাকে ১৩৫ ভোটে হারিয়েছেন। জ়োরাম পিপল্স মুভমেন্টের (জেডপিএম) প্রার্থী ছিলেন জেজে।
হিন্দুস্থান সমাচার /শান্তি
