লিভারপুল, ২৭ জুলাই (হি.স.) : স্পেনে ৩ জুলাই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দিয়োগো জটা ও তার ভাই আন্দ্রে সিলভা স্মরণে অ্যানফিল্ডে তাঁদের স্থায়ী ভাষ্কর্য স্থাপনের ঘোষণা করেছে লিভারপুল, শনিবার। এছাড়া মরসুম জুড়ে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের জার্সিতে লেখা থাকবে ‘ফরএভার ২০’।
উল্লেখ্য, জটার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০ নম্বর জার্সি অবসর পাঠিয়েছে লিভারপুল। ক্লাবটির পুরুষ ও মহিলা ফুটবল দলের কোনও পর্যায়ে কেউ আর এই জার্সি পরবেন না।
পর্তুগিজ ফরোয়ার্ডের অকাল প্রয়াণের পর ভক্তরা অ্যানফিল্ডে যে সব জিনিস দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, সেগুলো রিসাইকল করেই হবে ভাস্কর্য। আগামী ১৫ অগাস্ট বোর্নমাউথের বিপক্ষে মরসুমের প্রথম হোম ম্যাচে ভক্তদের মোজাইক বানানোর ও এক মিনিট নীরবতার পরিকল্পনা নিয়েছে লিভারপুল।
আগামী ৪ অগাস্ট অ্যানফিল্ডে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে প্রাক মরসুম ম্যাচেও জটার প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন ভক্তরা।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
