দুবাই, ৭ ডিসেম্বর(হি.স.): আজ বৃহস্পতিবার দুপুরে নিজস্ব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পেজে একযোগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো প্রকাশ করেছে আইসিসি। এই লোগো টি-টোয়েন্টি বিশ্বকাপকে নতুন ব্র্যান্ড হিসেবে পরিচিত করে তুলবে। এই আশা আইসিসির মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলংএর।
বিশ্বকাপের লোগোতে নকশায় যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের তালগাছ ও রঙিন ফিতার নকশা ফুটিয়ে তোলা হয়েছে। এর মধ্য দিয়ে একটি স্বতন্ত্র কারুকার্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
লোগো উন্মোচন উপলক্ষে আইসিসি একটি দেড় মিনিটের ভিডিও প্রকাশ করেছে। সে ভিডিওতে বলা হয়েছে, তিনটি এমন জিনিস থেকে লোগোটি তৈরি করা হয়েছে যা টি-টোয়েন্টিকে সংজ্ঞায়িত করে- ব্যাট, বল এবং শক্তি। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এটিই হল লোগোর নতুন রূপ।
হিন্দুস্থান সমাচার/শান্তি
