লিভারপুল, ২৩ অক্টোবর (হি.স.): টানা চার পরাজয়ের ধাক্কা সামলে জার্মান ক্লাবটির মাঠে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৫-১ গোলে জিতেছে আর্না স্লটের দল।
উগো একিটিকের নৈপুণ্যে এগিয়ে যাওয়ার পর, ভার্জিল ফন ডাইক ও ইব্রাহিমা কোনাতের গোলে ৪-০তে এগিয়ে থেকে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। দ্বিতীয়ার্ধে তাদের বাকি দুটি গোল করেন কোডি হাকপো ও দমিনিক সোবোসলাই।
দুর্দান্ত জয়ের পর তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে উঠেছে লিভারপুল। তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। তাদের সমান পয়েন্ট বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, আর্সেনাল ও রিয়াল মাদ্রিদেরও।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
