কাঠমান্ডু, ৩০ সেপ্টেম্বর (হি.স.): আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নেপালের পথচলা প্রায় এক যুগ ধরে। তবে এই সময়টাতে বড় কোনও দলের বিপক্ষে নেপালের খুব একটা খেলার সুযোগ হয়নি, তেমনই জয়ও আসেনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে টেস্ট খেলুড়ে দেশ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেপাল জয় পেল, এবং প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতল। অর্থাৎ প্রথম সুযোগেই বাজিমাত করলো নেপাল।
শারজায় সোমবার নেপাল উইন্ডিজকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ক্রিকেটবিশ্বকে চমক দিয়েছে। শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৭৩ রান করে নেপাল। জবাব দিতে নেমে ১৭ ওভার ১ বলে ৮৩ রানে অলআউট হয় উইন্ডিজ। উল্লেখ্য, প্রথম ম্যাচে উইন্ডিজকে ১৯ রানে হারিয়েছিল নেপাল।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
