পার্থ, ১৪ ডিসেম্বর(হি.স.): আজ পার্থে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি করলেন ওয়ার্নার। এটা তার ৩৭ তম সেঞ্চুরি। ওয়ার্নার শেষ পর্যন্ত ২১১ বলে ১৬ চার ও ৪ ছক্কায় খেলেছেন ১৬৪ রানের ইনিংস।
প্রথম দিনের শেষে ৮৪ ওভার খেলা শেষে অস্ট্রেলিয়া করেছে ৫ উইকেটে ৩৪৬ রান। মিচেল মার্শ ১৫ রানে ব্যাটিং করছেন ও উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি অপরাজিত আছেন ১৪ রানে।
এখানেই পাকিস্তান চাপে পড়ে গেছে।
হিন্দুস্থান সমাচার /শান্তি
