নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): আজ ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ তাঁর পছন্দ মতো আসন্ন এশিয়ান কাপের একটি দল তৈরি করে ফেললেন। গত সপ্তাহে তিনি এশিয়ান কাপের জন্য ৫০ জনের সম্ভাব্য খেলোয়াড়ের দল ঘোষণা করেছিলেন। সেখান থেকেই সেরা ২৫–কে বেছে নিলেন ইগর স্টিমাচ।
দল নির্বাচনের পরে ইগর স্টিমাচ বলেছেন, ‘আমি ২৫ জন খেলোয়াড়কে বেছে নিয়েছি। এরাই দলের জন্য সেরা।’ উল্লেখ্য, ১৩ জানুয়ারি ভারত এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। তারপর বাকি গ্রুপ গেমগুলিতে উজবেকিস্তান (১৮ জানুয়ারি) এবং সিরিয়ার (২৩ জানুয়ারি) মতো শক্তিশালী দেশের মুখোমুখি হবে। ৩০ ডিসেম্বর দল দোহায় যাবে। এশিয়ান কাপের প্রস্তুতির জন্য স্টিমাচ তারপর দুই সপ্তাহেরও কম সময় পাবেন। আর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে উদ্বোধনী খেলার দশ দিন আগে।
হিন্দুস্থান সমাচার /শান্তি
