কলকাতা, ২৭ নভেম্বর(হি.স.) :আজ মোহন বাগান সুপার জায়ান্ট এএফসি কাপে তাদের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে ওড়িশা এফসির বিরুদ্ধে। পরের পর্বে যেতে হলে এই ম্যাচ হনবাগানকে জিততেই হবে।ওড়িশা এফসিকে মরসুমের শুরুর দিকে হারালেও এখন সার্জিও লোবেরার দল নিজেদের গুছিয়ে নিয়েছে। ফলে আজ ম্যাচ মোহনবাগান ক্লাব এর কাছে খুবই কঠিন হতে চলেছে।এর ওপর মিনি হাসপাতালে পরিণত হয়েছে মোহন বাগান। একের পর এক চোট পাওয়া খেলোয়াড়ের সংখ্যা ক্লাবে বাড়ছে। প্রথম একাদশের দুই ফুটবলার আনোয়ার আলি ও আশিক কুরুনিয়ন আগেই ছিটকে গিয়েছেন মরসুম থেকে।এর ওপর সদ্য যোগ হয়েছে মনবীর সিং, দিমিত্রি পেত্রাতোসের নামও। জাতীয় দলে ছিলেন মনবীর। সেখানেই চোট। পেত্রাতোস অনুশীলনে চোট পেয়েছেন।সুতরাংএফসি কাপের এই ডু অর ডাই ম্যাচের যা পরিস্থিতি তা মোহনবাগান কোচ হুয়ান ফেরান্ডোকে চিন্তায় রেখেছে।যুবভারতীতে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচ সন্ধ্যা ৭.৩০ মিনিটে।হিন্দুস্থান সমাচার/ শান্তি
