বার্মিংহাম, ১৮ নভেম্বর(হি.স.): কিছুদিন আগে ব্যালন ডি’অরে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার কোপা অ্যাওয়ার্ড জিতেছেন জুড বেলিংহাম। সেই প্রাপ্তির রেশ শেষ হতে না হতেই এবার তাঁর মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। ২০২৩ গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিতলেন রিয়াল মাদ্রিদের এই ইংলিশ মিডফিল্ডার। ইউরোপের শীর্ষ লিগে খেলা অনূর্ধ্ব-২১ বছর বয়সী তরুণদের মধ্যে দেওয়া হয় এই পুরস্কার।
এর আগে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডের মতো তারকারাও পেয়েছেন এই পুরস্কার। ২০০৩ সালে ইতালিয়ান সংবাদমাধ্যম তুত্তোস্পোর্ত এই পুরস্কার দেওয়া শুরু করে।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
