
চেন্নাই, ১৮ অক্টোবর(হি.স.) : বৃস্পতিবার বাংলাদেশের অধিনায়ক শাকিব ভারতের বিরুদ্ধে খেলবেন কিনা তা জানা যাবে ম্যাচের আগে।চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন চোট পেয়েছিলেন তিনি। তবে টাইগারদের কোচ চান্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, দলপতির অবস্থা এখন পর্যন্ত ভালো। তা সত্ত্বেও তিনি টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে ম্যাচের আগে।
বাংলাদেশের কোচ বলেন, ‘গতকাল ব্যাটিং সেশন হয়েছে। ভালো ছিল রানিং বিটুইন দ্য উইকেট। সাকিবকে স্ক্যান করাতে নেওয়া হয়েছে, এখনও রেজাল্ট পাইনি। এখন সে ঠিক আছে। ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেব সে খেলবে কি না।’
হিন্দুস্থান সমাচার/ শান্তি
