মেলবোর্ন, ১৬ জানুয়ারি(হি.স.): অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন কার্লোস আলকারাজ। দ্বিতীয় রাউন্ডে গেলেন ইগা শিয়নটেকও। মহিলাদের শীর্ষ বাছাই শিয়নটেকও জিতেছেন স্ট্রেট সেটে।
রিচার্ড গাসকেটকে স্ট্রেট সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে গেলেন কার্লোস আলকারাজ়। জিতলেন ৭-৬ (৭-৫), ৬-১, ৬-২ সেটে। অন্য দিকে মহিলাদের শীর্ষ বাছাই ইগা শিয়নটেকও সহজ জয় পেলেন। সোফিয়া কেনিনকে স্ট্রেট সেটে (৭-৬, ৬-২) হারালেন শিয়নটেক।
পুরুষদের প্রথম সারিতে থাকা আরও কয়েক জন তারকা নেমেছিলেন মঙ্গলবার। ডমিনিক কোয়েপফারকে চার সেটের লড়াইয়ে হারিয়েছেন আলেকজ়ান্ডার জ়েরেভ (৪-৬, ৬-৩, ৭-৬, ৬-৩)। ইয়োশিতো নিশিয়োকাকে হারিয়েছেন অষ্টম বাছাই হোলগার রুন (৬-২, ৪-৬, ৭-৬, ৬-৪)। স্ট্রেট সেটে অ্যালবার্ট র্যামোস-ভিনোলাসকে হারিয়েছেন একাদশ বাছাই ক্যাসপার রুড (৬-১, ৬-৩, ৬-১)।
হিন্দুস্থান সমাচার /শান্তি
