মেলবোর্ন, ২২ জানুয়ারি(হি.স ): ভারতের রোহন বোপান্না এবং তাঁর অজি সঙ্গী ম্যাথু এবডেন আজ সোমবার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। পুরুষদের ডাবলসের তৃতীয় রাউন্ডে ১৪তম বাছাই নিকোলা মেকটিক এবং ওয়েসলি কুলহুফের বিরুদ্ধে বোপান্না এবং এবডেন লড়াই করে জয় ছিনিয়ে নিলেন।
এক ঘণ্টা ৪৩ মিনিট লড়াইয়ের পর ৭-৬ (৮), ৭-৬ (৪)-এ জেতেন বোপান্না-এবডেন জুটি। কোয়ার্টার ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে, রোহন বোপান্নাও ক্যারিয়ারের পুরুষদের ডাবলস র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে আসেন। তাঁর সঙ্গী ম্যাথু এবডেনও র্যাঙ্কিংয়ের তিনে জায়গা করে নিয়েছেন।
হিন্দুস্থান সমাচার /শান্তি
