ব্রাজিল , ২৭ আগস্ট(হি.স.) : আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বের এই দুই ম্যাচের পর অক্টোবরেই আবার মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অক্টোবরে ব্রাজিল দুটি প্রীতি ম্যাচ খেলবে। এবার ব্রাজিলের ফুটবলের অভিভাবক সংস্থা কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ) সেই দুই ম্যাচের সূচি মঙ্গলবার প্রকাশ করেছে। অক্টোবরে এশিয়া সফরে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং এর চারদিন পর জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল। ম্যাচ দুটি যথাক্রমে দক্ষিণ কোরিয়ার সিউল ও জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম গ্লোবো। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটি ভারতীয় সময় বিকাল ৪.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। আর জাপানের বিপক্ষে ম্যাচটি ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে ভারতীয় সময় বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এটি (জাপানের বিপক্ষে) ঐতিহ্যবাহী ‘কিরিন কাপ’–এর অংশ হিসেবে একটি প্রীতি ম্যাচ।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
