প্যারিস, : ফ্রান্সের হয়ে পোগবা বিশ্বকাপ জিতেছিলেন ২০১৮ সালে। ডোপ করার অভিযোগে শাস্তি পেলেন তিনি। চার বছরের জন্য তিনি নিষিদ্ধ হলেন।
গত বছর সেপ্টেম্বরে পোগবাকে নির্বাসিত করেছিল ইটালির অ্যান্টি-ডোপিং ট্রাইবুন্যাল। টেস্টোস্টেরন নামে এক নিষিদ্ধ ওষুধ নেওয়ার জন্য তাকে নির্বাসিত করা হয়েছিল। গত বছর অগস্ট মাসে জুভেন্টাসের ম্যাচ ছিল উডিনিজ়ের বিরুদ্ধে। সেই ম্যাচে জুভেন্টাস ৩-০ গোলে জিতেছিল। তবে সেই ম্যাচে তিনি খেলেননি।
জুভেন্টাস এখনও পোগবার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি। খুব শীঘ্রই তাঁকে দল থেকে বাদ দেওয়া হবে বলে সূত্রের খবর। এদিকে পোগবার কাছে সুযোগ রয়েছে সুইস কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে যাওয়ার। সেখানে তিনি তাঁর শাস্তির বিরুদ্ধে আবেদন করার সুযোগ পাবেন।
